সংবাদ শিরোনাম ::
সিলেট ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটের গোয়ানইঘাট থেকে ভারতীয় মসলার বড় একটা চালান জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় সোমবার (১৮ মে) বিকালে গোয়াইনঘাট থানার আহারকান্দি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার ৫৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করে র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।
জানা গেছে, জব্দকৃত জিরাপর সিজার মূল্য ধরা হয়েছে ৪২ লাখ টাকা। এসময় জিরা বহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাকও আটক করা হয়।



























