সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

বাংলাদেশিদের জন্য নাগরিকত্বের নিয়ম পরিবর্তন করলো ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্ব আবেদনের নিয়মে নতুন পরিবর্তন এনেছে ভারত সরকার। এখন থেকে আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্টের অবস্থা সম্পর্কে বিশেষ ঘোষণা দিতে হবে। পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্যও একই নিয়ম চালু করেছে দেশটি।

মঙ্গলবার (১৯ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিকত্ব বিধিমালা সংশোধন করে নতুন একটি শর্ত যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীর কাছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান সরকারের ইস্যু করা বৈধ বা মেয়াদোত্তীর্ণ কোনো পাসপোর্ট থাকা যাবে না। তবে কারও কাছে সক্রিয় পাসপোর্ট থাকলে তাকে পাসপোর্ট নম্বর, কোথায় ও কবে ইস্যু হয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার তারিখসহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে।
 
এছাড়া নাগরিকত্ব আবেদন অনুমোদনের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ডাক বিভাগের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট বা সুপারিনটেনডেন্টের কাছে বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট জমা দেওয়ার ঘোষণাও দিতে হবে আবেদনকারীদের। ভারতের নাগরিকত্ব বিধিমালা, ২০০৯-এ এই সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশিদের জন্য নাগরিকত্বের নিয়ম পরিবর্তন করলো ভারত

আপডেট সময় : ০২:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬