সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সিলেট সীমান্তে গুলাগুলি- সতর্ক থাকার নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১২০ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলি ছোড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি ছোঁড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনার পর পরই বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিএসএফকে অবগত করা হয়েছে। তবুও অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেট সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বিজিবির নজরদারির পাশাপাশি পেট্রোল টিমের সংখ্যা।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সিলেটভিউকে এসব তথ্য জানিয়েছেন সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন। তিনি জানান, বিএসএফ বাংলাদেশ সীমান্তে কোন কারণ ছাড়াই অহেতুক গুলি ছোঁড়ার পর পরই সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি পাল্টা গুলি ছোঁড়ে জবাব দিয়েছে। আমরা ইতোমধ্যে বিষয়টি বিএসএফকে অবগত করেছি। 

তিনি জানান, সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে বিজিবির পেট্রোল টিমের সংখ্যা। সেই সাথে সীমান্ত এলাকার মানুষকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। বিজিবি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

এদিকে, ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদেরও সীমান্ত এলাকায় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ বা অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং বর্তমানে সীমান্ত এলাকা শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে গুলাগুলি- সতর্ক থাকার নির্দেশ

আপডেট সময় : ০২:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬