সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ২০০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত বুধবার দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের কিবরিয়া চত্বর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কিবরিয়া চত্বর এলাকায় শ্যামলী কাউন্টারের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তাদের সঙ্গে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৪৫.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর গ্রামের মৃত হাসন আলী শাহজান সরকারের ছেলে সোহাগ সরকার (৩৫), নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে নবী হোসেন (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট সময় : ০৩:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬