সংবাদ শিরোনাম ::
সিলেটের ছড়ারপার থেকে ট্রাকসহ ৪৩ বস্তা ফুসকা উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ১৯৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট মহানগরীর ছড়ারপার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুসকা উদ্ধার করেছে কোতোয়ালী থানাপুলিশ। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাক আটক করা হলেও ঘটনার সাথে জড়িতদের কাউকে খুজেঁ পাওয়া যায়নি ।
শনিবার (৯ মে ) বিষয়টি জানায় এসএমপির মিডিয়া সেল। তারা জানায়, শুক্রবার রাত ১১ টার দিকে কোতোয়ালী থানাধীন কালিঘাটস্থ ছড়ারপারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাকে ৪৩ বস্তা ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এই ফুসকার মোট ওজন ২ হাজার ১৫০ কেজি, যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।
এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের (নং-১৫/৯/৫/২৬) করা হয়েছে বলে নিশ্চিত করেনছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম র্কমর্কমতা মো. মনজুরুল আলম।


























