সিলেটে ৩১৪ ছিনতাইকারী গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
সিলেটে মহানগরীর অপরাধ দমনে বড় ধরনের সাফল্য অর্জনের দাবি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
গত আট মাসে মহানগরীর ৬টি থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে ৩১৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৬ মে) রাতে নিজেদের ফেসবুক পেজে এসব তথ্য নিশ্চিত মহানগর পুলিশের মিডিয়া সেল।
সংবাদ বিশ্লেষণ সেবা
তাদের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের আগস্ট পর্যন্ত ৮ মাসে মাত্র ১১২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল। অথচ এর পরের ৮ মাসে গ্রেপ্তার করা হয় তিনগুণের বেশি, ৩১৪।
এছাড়া মেট্রোপলিটন আইনে আগের ৮ মাসে গ্রেপ্তার করা হয়েছিল ১০০২ জনকে, আর পরের ৮ মাসে গ্রেপ্তার করা হয় ৩ হাজার ৮৮২ জনকে। আগের ৮ মাসে ওয়ারেন্ট তামিল হয়েছিল ২ হাজার ৩৫০টি, পরের ৮ মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭৫টি। সাজার ওয়ারেন্ট তামিল আগের ৮ মাসে ২৭৪টি, পরের ৮ মাসে ৩৮৫টি আগের ৮ মাসে মামলা নিষ্পত্তি হয়েছিল ১ হাজার ১২৯টি, পরের ৮ মাসে ১ হাজার ৩৩৯টি। আগের ৮ মাসে মামলার আসামি গ্রেপ্তার করা হয়েছিল ১ হাজার ৫৮জনকে, পরের ৮ মাসে গ্রেপ্তার করা হয় ১ হাজার ৭৪১ জনকে।

























