সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :  

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ মোট ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) মহানগর পুলিশের মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান পরিচালনা করে বিভিন্ন থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৭ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২ জন, সন্দেহভাজন ১৬ জন এবং মেট্রোপলিটন অধ্যাদেশে ২২ জন রয়েছে। এছাড়া একজন ছিনতাইকারী ও একজন চোরকেও আটক করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃত সকল ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪

আপডেট সময় : ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬