সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নগর উন্নয়নে জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক সিলেট মেট্রোপলিটন নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সিলেট রেঞ্জ ডিআইজি সঙ্গে নবনিযুক্ত এসএমপি পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩

সিলেট ভারতীয় চকলেট ও কম্বলসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান (রহঃ) থানার আওতাধীন এলাকায় অভিযানে পরিচালনা করে ভারতীয় চকলেট ও কম্বলসহ দুইজনকে আটক করে শাহপরান থানা পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের দাশপাড়া মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে একটি চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে শাহপরান (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এসএম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের দাশপাড়া মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে একটি চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫১০ পিস নেসলে কিটক্যাট চকলেট, ১০০০ পিস গান্দুর সাফারি চকলেট এবং ১৩টি ভারতীয় কম্বল। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ৭৭ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় মনছুর আলী (২৮) ও মো. কাউসার (২৮) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়েই নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মনদী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, এ ঘটনায় শাহপরান (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৪, তারিখ: ২৫ এপ্রিল ২০২৬)। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপি সিলেটের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ভারতীয় চকলেট ও কম্বলসহ আটক ২

আপডেট সময় : ১২:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬