সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

শ্রীমঙ্গলে কুরিয়ার অফিসে পুলিশের অভিযান, ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৩৪৭ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কুরিয়ার অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ফুচকা ও সিগারেট জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মৌলভীবাজার সড়কের এস এ পরিবহনের অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানকালে ২০ বস্তা (১০০০ কেজি) ভারতীয় ফুচকা এবং ৪৮ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। এর মধ্যে ৩০ হাজার পেট্রোল ও ১৮ হাজার ৮০০ মুন ব্র্যান্ডের সিগারেট রয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, চোরাই পথে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সংশ্লিষ্টদের শনাক্তে আমরা কাজ করছি, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’ 

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা পণ্য জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, চোরাকারবারিরা শ্রীমঙ্গলকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। তারা সীমান্ত বাহীনির চোখ ফাঁকি দিয়ে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন বর্ডার দিয়ে ভারত থেকে অবৈধভাবে ইলেকট্রনিক্স ডিভাইস, প্রসাধনী সমাগ্রী, কাপড়সহ নানান রকমের পণ্য আমদানী করে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীমঙ্গলে কুরিয়ার অফিসে পুলিশের অভিযান, ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ১০:৩৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬