ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।মো. নাজমুল হক বলেন, সিদ্দিক বাজারে ভবনে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। আহত ব্যক্তিদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমাদের এখানে ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে পাঁচ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের এখানে ১৫ জন চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ৯ জন ভর্তি আছেন। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আমরা আহত ব্যক্তিদের চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করছি।প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সকালেও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।এর আগে বুধবার বিকেলে মমিন উদ্দিন সুমন (৪৪) ও রবিন হোসেন শান্ত (২০) নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

আপডেট সময় : ০৮:০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩