সিলেট জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের হাতে সাড়ে ১১ কোটির চেক তুলে দেন
- আপডেট সময় : ০২:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটে ৪টি সরকারি প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুর ২টায় সিলেটের জেলা প্রশাসক এই চেকগুলো ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।
সিলেট জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানন্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল-মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং রাস্তার উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ, সিলেট মেডিকেল বিশ্ব বিদ্যালয় স্থাপন, আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।
এই ৪ প্রকল্পের জন্য মোট ২১টি চেকের মাধ্যমে ভূমি মালিকদের হাতে ১১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৬৯৫ টাকা ৬০ পয়সা ক্ষতিপূরণ দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ একটি অতিগুরুত্বপূর্ণ ধাপ। ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণ প্রদানে সরাকর বদ্ধপরিকর। অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















