সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জ বানিয়াচঙ্গে ভবনের উপর থেকে ইট পড়ে ভ্যান চালকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৩৪৯ বার পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি :

বানিয়াচং উপজেলায় ভবনের দ্বিতীয় তলা থেকে ইট পড়ে মাথায় আঘাত লেগে মকসুদ মিয়া (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা সদরের পূর্বগড় মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত মকসুদ একই উপজেলার শেখের মহল্লার আতাউর মিয়ার ছেলে। জানা যায়, ভ্যানে রূপান্তর করা ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে পূর্বগড় এলাকার নবী হোসেনের বাড়িতে ভাড়ায় মালামাল পৌঁছে দিতে যান মকসুদ। গাড়ি দাঁড় করিয়ে মালামাল নামানোর সময় হঠাৎ ভবনের দ্বিতীয় তলা থেকে কয়েকটি ইট তার মাথায় পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। মকসুদ মিয়া স্ত্রী ও দুই শিশুসন্তান রেখে গেছেন।

বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একজন উপ-পরিদর্শকসহ পুলিশ সদস্যদের পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ বানিয়াচঙ্গে ভবনের উপর থেকে ইট পড়ে ভ্যান চালকের মৃত্যু

আপডেট সময় : ০১:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬