সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নগর উন্নয়নে জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক সিলেট মেট্রোপলিটন নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সিলেট রেঞ্জ ডিআইজি সঙ্গে নবনিযুক্ত এসএমপি পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩

সিলেট মদিনা মার্কেটে বিএসটিআই-এর অভিযান,পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরীর বৃহত্তর মদিনা মার্কেট এলাকায় পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মার্কেটের ব্যবসায়ীদের ব্যবহৃত ওজন ও পরিমাপ যন্ত্রপাতির ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করা হয়।

বিএসটিআই সিলেটের ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) মো. রফিক আজাদ এবং পরিদর্শক মো. মঈন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মদিনা মার্কেটের বিভিন্ন দোকানে ব্যবহৃত ডিজিটাল স্কেল, সাধারণ পাল্লা এবং অন্যান্য পরিমাপক যন্ত্র যাচাই-বাছাই করা হয়।

বিএসটিআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিত করতে তাদের এ ধরনের তদারকি কার্যক্রম রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য সচিব এমদাদুল হক স্বপন। তিনি বিএসটিআই-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সঠিক ওজনের পরিমাপ নিশ্চিত করা ক্রেতা ও বিক্রেতা-উভয়ের স্বার্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা নিশ্চিত করতে বিএসটিআই যে পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসনীয়।

তিনি আরও জানান, মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও বিএসটিআই-এর যেকোনো জনকল্যাণমূলক উদ্যোগে সমিতির পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।

অভিযানে বিএসটিআই-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট মদিনা মার্কেটে বিএসটিআই-এর অভিযান,পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন

আপডেট সময় : ০১:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬