সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

সিলেটে ভারতীয় পণ্যসহ যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন বাদাঘাট এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় মালামালসহ এক যুবককে গ্রেফতার করেছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ভারতীয় পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে।

পরে তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যান থেকে ১১ বস্তা ভারতীয় শাড়ী, ১৪ বস্তা ভারতীয় ক্লোপ জি ক্রীম, ৮৮টি শিশুদের চশমা ও ৬০ প্যাকেট সুপার বেবী আইওয়ার চশমা এবং ৩০ প্যাকেট শিশুদের টনি বেবি চশমা জব্দ করে। 

এসময় ‍পুলিশ সাদিকুর রহমান (২১) নামের এক যুবককে গ্রেফতার করে। সে এয়ারপোর্ট থানাধীন মংলিরপাড় এলাকার খুরশেদের ছেলে। 

শনিবার (৭ মার্চ) সকালে গ্রেফতারকৃত সাদিককে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় জালালাবাদ থানা পুলিশ।

শনিবার এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গোয়েন্দা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ভারতীয় মালবাহী একটি কাভার্ড ভ্যান আটক করে। এসময় কাভার্ড ভ্যান থেকে শাড়ীসহ বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানা বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। জব্দকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ২৭ লাখ ৯৬ হাজার ১৬০ টাকা বলে জানান তিনি। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ভারতীয় পণ্যসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ১২:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬