সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

সিলেটে জামায়াত নেতাসহ ৬৬ জনের বিরুদ্ধে প্রকৌশলীর মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটপাটের অভিযোগে যুব জামায়াতের এক নেতাসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ) রাতে সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বাদী হয়ে চুরির মামলা করেন।

মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০–৬০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের বলরামেরচক গ্রামের মাহফুজুল ইসলাম চৌধুরী (২৫), বীরেন্দ্র দাস (৬৫), মিন্টু দাস (৩২), সাকিব আহমদ (১৮), ভজন দাস (২৯) ও আলতাফ আহমদ লস্কর (৬৫)। তাদের মধ্যে মাহফুজুল ইসলাম চৌধুরী উপজেলা যুব জামায়াতের সহসাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, মাহফুজুল ইসলাম চৌধুরী ইট লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফেসবুকে সোচ্চার ছিলেন। তিনি ফেসবুকে লেখেন, ‘লড়াই চলবে। কোনো আপোষ নয়! সত্য সুন্দর এবার প্রমাণিত হবেই।’

এর আগে জকিগঞ্জের কসকনকপুরের মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের ইট চুরির ঘটনায় ওই এলাকায় টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালানো হয়। টাস্কফোর্সের নেতৃত্ব দেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। এ সময় ইট উদ্ধারসহ ছয়জনকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন ২০২১ সালের দিকে কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক হেরিংবোন বন্ড–পদ্ধতিতে প্রায় ১০ লাখ ইট দিয়ে সংস্কার করা হয়েছিল। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অধীন সুরমা নদীর বাঁধের মেরামত কাজের জন্য ওই রাস্তায় মাটি ভরাট করা হচ্ছে। যে কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাটি ভরাটের আগে রাস্তার ইট তুলে মাদ্রাসার মাঠে রাখার কথা বলা হয়েছিল। সে অনুযায়ী কিছু ইট রাস্তা থেকে তুলে মাঠে রাখা হয়েছিল। তবে এর মধ্যে অধিকাংশ ইট রাস্তা থেকে লুটের ঘটনা ঘটে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নেমেছিল টাস্কফোর্স।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, রাস্তা থেকে ইট লুটের ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের এক প্রকৌশলী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ছয়জনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জামায়াত নেতাসহ ৬৬ জনের বিরুদ্ধে প্রকৌশলীর মামলা

আপডেট সময় : ০৭:৩৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬