সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর আইনজীবী সমিতির আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মেন্দিবাগস্থ কর আইনজীবী সমিতির হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর-এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো: খায়রুল আলমের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ এডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহিন ও পবিত্র গীতা পাঠ করেন প্রফেসর হৃষিকেশ ধর। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান।
 
অন্যান্যদের মধ্যে আলোচনা অংশগ্রহণ করেন- সমিতির সাবেক সভাপতি আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর, এডভোকেট মো: আবুল ফজল, সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, আয়কর আইনজীবী মিন্টু চন্দ্র অনুপব্রত, সমাজ কল্যান সম্পাদক এডভোকেট আবজল মিয়া তালুকদার, আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু, আয়কর আইনজীবী মওদুদ আহমদ, আয়কর আইনজীবী মখলিছুর রহমান, এডভোকেট মোস্তাকিম আহমদ কাওছার, আয়কর আইনজীবী আব্দুল আহাদ, আয়কর আইনজীবী মো: আলাউর রহমান, আয়কর আইনজীবী মানিক চন্দ্র দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২১ ফেব্রূয়ারি একদিকে শোকের অন্যদিকে আত্মগৌরবের একটি দিন। ভাষা প্রতিষ্ঠার একটি সাংস্কৃতিক আন্দোলন রূপ নেয় স্বাধীনতা আন্দোলনে। মাতৃভাষা প্রতিষ্ঠা করার সংগ্রামের পথ বেয়েই আমাদের স্বাধীনতা আন্দোলন শক্তিশালী হয়। ভাষার জন্য আত্মবিসর্জনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালি জাতিকে মহিমান্বিত করেছে। বক্তারা আরো বলেন, ২০২৪ এর জুলাই-আগস্টে এদেশের ছাত্র-জনতা আরেকটি গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছে। আমাদের গৌরবের ’৫২ ’৭১ ও ’২৪ এর চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর আইনজীবী সমিতির আলোচনা সভা

আপডেট সময় : ১১:০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬