সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন উৎসর্গ করেছি: এমপি মালিক 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে

প্রেসবিজ্ঞপ্তি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় শহীদ আব্দুল মুকতাদির মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে  শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের এমপি ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেন, মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের আত্মত্যাগ বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, পৃথিবীর ইতিহাসে এমন নজির বিরল যেখানে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন উৎসর্গ করেছে। বাঙালি জাতি সেই অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।

তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রজনতা রাজপথে নেমে আসে এবং প্রাণ বিসর্জন দেয়। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।

এম এ মালিক বলেন, ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার ভিত্তি। এই চেতনা থেকেই স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের শক্ত ভিত গড়ে উঠেছে। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ভাষাশহীদদের আত্মত্যাগ কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। শহীদ পরিবারগুলোর পুনর্বাসন ও সম্মান নিশ্চিত করার দিকেও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে ভাষাশহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এম এ মালিক আশা প্রকাশ করেন, দেশের নতুন প্রজন্ম ভাষা আন্দোলনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। 

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. সালাউদ্দিন মিয়া, কৃষি কর্মকর্তা গৌতম পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদিপ্তা রায়, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়া, দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, সৌদি আরব বিএনপি প্রাদেশিক শাখার সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সলসহ স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন উৎসর্গ করেছি: এমপি মালিক 

আপডেট সময় : ০৮:২১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬