সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয়েছে বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী নৌকাবাইচ হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ সিলেটে গোয়াইনঘাটে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধে পৃথক অভিযান ঢাকার ‘বার’ থেকে যুবকের সাথে যাওয়া সিলেট সুনামগঞ্জের ছাতকের এই তরুণী সিলেট প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হাম রোগে আক্রান্ত হয়ে ১ দিনে শিশুর মৃত্যু ৩ সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়ন অভিযানে- সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে বাস-সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষ– সিলেটে গোলাপগঞ্জে মোটরসাইকেল চুরি করতে গিয়ে পুলিশ সদস্য আটক সিলেটে রায়নগরের ট্রিপল মার্ডার প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী-

যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম বিচারক বাংলাদেশের নুসরাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী। তিনি ফেডারেল আদালতের প্রথম মুসলিম বিচারক হওয়ার রেকর্ডও গড়েছেন।বৃহস্পতিবার আলজাজিরা ও ১৬ জুন ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, নুসরাত জাহান চৌধুরী যুক্তরাষ্ট্রের বিভাগীয় আদালতের নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিকের ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট ভোটের মাধ্যমে নুসরাতের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে।
এর আগে ২০২২ সালের জানুয়ারিতে নুসরাতকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের এ মনোনয়নকে সমর্থন জানায় কয়েকটি সামাজিক ন্যায়বিচার, নাগরিক স্বাধীনতা এবং মুসলিম অধিকার সংস্থা।নুসরাতের নিয়োগটি যুক্তরাষ্ট্রের বিচারিক ব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনেকের মতে,দেশটির বিচারিক ব্যবস্থায় মুসলিম সম্প্রদায় বৈষম্য ও নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে নির্যাতনের শিকার হন।নুসরাত ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের সব মুসলিম সংস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম বিচারক বাংলাদেশের নুসরাত

আপডেট সময় : ০৬:০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩