সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

‘শহর হোক ঘরের মতো পরিচ্ছন্ন’- রেজাই রাফিন সরকার,সিলেটে ব্যতিক্রমী তরুণ সমাবেশ, দেয়াল পত্রিকায় পরিচ্ছন্ন নগরের স্বপ্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

‘আমরা যদি না জাগি মা-কেমনে সকাল হবে?’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক তরুণ সমাবেশ। নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের আওতায় বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও নিরাপদ স্যানিটেশন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশন ও এসএনভি-এর যৌথ উদ্যোগে ‘নগর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তরুণ সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার। তিনি বলেন, যত্রতত্র ময়লা ফেলা একটি বদঅভ্যাস, যা পরিবর্তন করা জরুরি। বাসাবাড়ির বর্জ্য আলাদাভাবে সংরক্ষণ করে নিয়মিত ভ্যানে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামান্য ব্যয় হলেও এতে নগর থাকবে পরিচ্ছন্ন, জলাধার থাকবে নিরাপদ। নগরকে নিজের ঘরের মতো পরিষ্কার রাখতে শিক্ষার্থীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, প্রতিদিন সিলেটে প্রায় ৫০০ টন বর্জ্য উৎপন্ন হলেও এর মাত্র অর্ধেক সংগ্রহ করা সম্ভব হয়। বাকি বর্জ্য খাল, ছড়া ও ড্রেনে পড়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে মশার উপদ্রব ও পানিবাহিত রোগের ঝুঁকি। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এখনই সচেতন হওয়ার তাগিদ দিয়ে তিনি প্লাস্টিক ব্যবহার কমানো ও রিসাইক্লিং বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, ফুলকলির জিএম জসিম উদ্দিন এবং পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম চৌধুরী কিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএনভি’র প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোছাম্মদ রাহিমা বেগম।

সিলেট সিটি কর্পোরেশন ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় আয়োজিত এ সমাবেশে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় ও কলেজ, আনন্দনিকেতন, মুহিবুর রহমান একাডেমি, আম্বরখানা গার্লস স্কুল ও কলেজ এবং শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুলসহ ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন।

অনুষ্ঠানে আন্তঃস্কুল দেয়াল পত্রিকা প্রতিযোগিতা ও আন্তঃকলেজ আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৫০টি দেয়াল পত্রিকা ও ২০টি উদ্ভাবনী ধারণা জমা পড়ে। সেরা পাঁচটি স্কুল দল ও সেরা পাঁচটি কলেজ দলকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, নভেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নিরাপদ স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ধারাবাহিক ক্যাম্পেইন পরিচালিত হয়। এই কর্মসূচির প্রথম ধাপের সমাপ্তি উপলক্ষে আয়োজন করা হয় এ তরুণ সমাবেশ।

সমাবেশে শিক্ষার্থীরা গৃহস্থালি পর্যায়ে বর্জ্য পৃথকীকরণকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করা, বর্জ্য থেকে সম্পদ পুনরুদ্ধারের সম্ভাবনা, আচরণগত পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে সময়োপযোগী ও সৃজনশীল প্রস্তাব উপস্থাপন করেন। তরুণদের সক্রিয় অংশগ্রহণই পারে একটি পরিচ্ছন্ন ও টেকসই নগর গড়ে তুলতে- এমন প্রত্যয়েই শেষ হয় ব্যতিক্রমী এ আয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘শহর হোক ঘরের মতো পরিচ্ছন্ন’- রেজাই রাফিন সরকার,সিলেটে ব্যতিক্রমী তরুণ সমাবেশ, দেয়াল পত্রিকায় পরিচ্ছন্ন নগরের স্বপ্ন

আপডেট সময় : ০১:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬