সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটের সবজির বাজার উত্তাপ, লেবুর দাম চড়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

রোজা শুরুর আগেই সিলেটে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে লেবু ও শসার দাম। একই সাথে বেড়েছে সবজিসহ মাছ মাংসের দাম। দাম বাড়ার কারণে ক্রেতারা পড়েছেন অস্বস্তিতে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বাজারে প্রতিহালি লেবু ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

অথচ গত সপ্তাহে বাজারে প্রতিহালি লেবু ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল। শসা বিক্রি হয়েছিল ৩০ থেকে ৪০ টাকায়। রমজান আসার আগেই দাম বেড়েছে অস্বাভাবিক হারে।

রোজা শুরু আগেই বাজারের উত্তাপে ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রমজান শুরু হলে দাম আরও বাড়তে পারে।

সিলেট নগরীর বন্দরবাজার, আম্বরখানা, সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, ছোট আকারের প্রতিহালি লেবু ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। মাঝারি ও বড় আকারের লেবুর হালি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

বেড়েছে শসার দামও। বাজারে প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৩০ থেকে ৪০ টাকায়। এছাড়া ইফতার ও সেহরিতে প্রয়োজনীয় অন্যান্য সবজির দামও বাড়তে শুরু করেছে।শিবগঞ্জ এলাকার সবজি ব্যবসায়ী রুমেল মিয়া বলেন, ‘পাইকারি বাজার থেকেই বেশি দামে লেবু কিনতে হচ্ছে। অনেক চাষি রমজানে বেশি দাম পাওয়ার আশায় লেবু ধরে রাখছেন। ফলে সরবরাহ কম থাকায় বাজারে দাম বাড়ছে।’

উপশহরে কেনাকাটা করতে আসা মনির হোসেন বলেন, ‌‘রমজানে লেবুর চাহিদা বেশি থাকে। এজন্য রমজান এলেই লেবুসহ অন্যান্য জিনিসপত্রে দাম বেড়ে যায়। এবার আগেভাগেই লেবুর দাম ১০০ টাকায় চলে গেছে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য দপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা কাজ শুরু করেছি। যেখানে অনিয়মের খবর পাওয়া যাবে, সেখানেই অভিযান চালাবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের সবজির বাজার উত্তাপ, লেবুর দাম চড়া

আপডেট সময় : ০১:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬