সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম সাধারণ মানুষের চরম ক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবারও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মার্কা (প্রতীক) দিয়ে পাসপোর্ট জমা নেওয়ার পাশাপাশি প্রতিটি পাসপোর্টের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন সেবা গ্রহীতারা।

দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ করে পুনরায় এমন কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি পাসপোর্টের বিপরীতে সেবা গ্রহীতাদের কাছ থেকে এক হাজার থেকে ১৩’শ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে।

অভিযোগ রয়েছে, নির্বাচনের পরপরই অফিসের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্র পুনরায় সক্রিয় হয়ে এ ধরনের অনিয়ম শুরু করেছেন।

পাসপোর্ট আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে জটিলতা সৃষ্টি করে পরে অতিরিক্ত অর্থের বিনিময়ে দ্রুত কাজ সম্পন্ন করার সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেবা গ্রহীতাদের দাবি, নির্ধারিত সরকারি ফি জমা দেওয়ার পরও বিভিন্ন অজুহাতে আবেদন গ্রহণ করা হচ্ছে না। আবেদনপত্রে সামান্য ভুল বা ত্রুটি দেখিয়ে আবেদনকারীদের বারবার ঘুরানো হচ্ছে। পরে অফিসের আশপাশে সক্রিয় দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থ দিলে দ্রুত পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে।

ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং সেবা পেতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম সাধারণ মানুষের চরম ক্ষোভ

আপডেট সময় : ০২:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬