সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে তিনটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

গতকাল শনিবার ১৪ ফেব্রুয়ারি ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব এয়ারগান উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, এলিট বাহিনী হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাদক উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেফতার, সন্ত্রাস ও জঙ্গি দমন, চাঁদাবাজি প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

গত ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে অদ্যাবধি র‌্যাব-৯ তাদের দায়িত্বপূর্ণ এলাকা সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মোট ৪৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ২৬ হাজার ৫৭০ গ্রাম বিস্ফোরক, ১৩৬টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৩৪টি এয়ারগান উদ্ধার করেছে। এসব অভিযানে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাহিনীর কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার আনুমানিক রাত ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শায়েস্তাগঞ্জ থানার সুদিয়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে আকাশমনি গাছের বাগান এলাকায় এয়ারগান রাখা হয়েছে। পরে রাত ৩টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় তিনটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া এয়ারগানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এ বিষয়ে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত এয়ারগানগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার

আপডেট সময় : ০১:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬