সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

নবীগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলার অভিযোগে যুক্তরাজ্য প্রবাসীর কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ভোটগ্রহণ চলাকালে ভোটকক্ষের ভেতরে দীর্ঘক্ষণ অবস্থান, ব্যালট ছিঁড়ে ফেলা, ভোটগ্রহণে জড়িতদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে এক প্রবাসীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ দিনের কারাদণ্ড দেয়। 

জানা গেছে, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উশৃঙ্খল আচরণ, ভোটকক্ষের ভেতরে দীর্ঘক্ষণ অবস্থান, ব্যালট ছিড়ে ফেলা, ভোটগ্রহণে জড়িতদের সঙ্গে দুর্ব্যবহার করেন গোলাম রসুল রাসেল নামে এক যুক্তরাজ্য প্রবাসী।

বেলা ১টার দিকে তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে। পরে নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। দণ্ড কার্যকর করতে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। গোলাম রসুল রাসেল মোস্তফাপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি আহাদুর রহমানের ছেলে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি কেন্দ্রে দীর্ঘক্ষণ অবস্থান করছিলেন। বের হতে চাচ্ছিলেন না। ভোটগ্রহণে বাধা সৃষ্টি করছিলেন। ভোটগ্রহণে জড়িতদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। নিজের ভোটের ব্যালট পেপারও ছিড়ে ফেলেছিলেন বলেও শুনেছি। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলার অভিযোগে যুক্তরাজ্য প্রবাসীর কারাদণ্ড

আপডেট সময় : ০২:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬