সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

বোরকা খুলে ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলেননি- বললেন আরিফুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বোরকা নিয়ে সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর একটি বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজে। বলেছেন, তিনি কখনো বোরকা খুলে ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলেন নি। বিষয়টি রং ম্যাসেজ বলেও তিনি উল্লেখ করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় সিলেটের সাবেক মেয়র ও বর্তমানে জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, আমি কখনো বলিনি যে আমার আসনের মহিলা ভোটারদের বোরকা খুলে ভোটকেন্দ্রে আসতে হবে। বরং বলেছি, যাতে তাদের মুখটা চেনা যায়, সেটাই নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নির্বাচনী কর্মকর্তা যারা থাকবেন তারা যাতে মুখমন্ডলটা দেখেন সেটাই নিশ্চিত করার কথা বলেছি আমি। এটাকে অপব্যাখ্যা দিয়ে বিভিন্ন ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, স্থানীয় একজন বিখ্যাত আলেমের কন্ঠ ব্যবহার করে একটি বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি ভিডিও বক্তব্যে জানিয়েছেন, এটা তার বক্তব্য নয়। এমনটাই হচ্ছে।

তিনি আরও বলেন, আমি জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মা বোনদের উদ্দেশ্যে জানাতে চাই যে, আমিও একজন মুসলিম। কোনো মুসলিমই পর্দার বিরোধীতা করেনা। আপনারা এসব উদ্দেশ্যমূলক বক্তব্যে বিভ্রান্ত হবেন না।

উল্লেখ্য, এর আগে সিলেটের জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলমের কাছে জামায়াতের একটি প্রতিনিধি দল বুধবার বিকাল সোয়া ৩টার দিকে অভিযোগ করেছেন যে, আরিফুল হক চৌধুরী মহিলা ভোটারদের বোরকা পরে কেন্দ্রে যাওয়ার বিরোধীতা করেছেন। তার জবাব দিতেই সিলেটের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন আরিফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোরকা খুলে ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলেননি- বললেন আরিফুল হক

আপডেট সময় : ০৫:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬