সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

ইলিয়াস আলীর হাতে শুরু হওয়া উন্নয়নের ধারাবাহিকতা নতুন করে আরও বেগবান করা হবে: রুশদীর লুনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ২১২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ -ওসমানী নগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “ধানের শীষের বিজয় নিশ্চিত হলে বিশ্বনাথ ও ওসমানীনগর—এই দুই উপজেলায় এম. ইলিয়াস আলীর হাতে শুরু হওয়া উন্নয়নের ধারাবাহিকতা নতুন করে আরও বেগবান করা হবে। তাঁর স্বপ্ন ছিল বৈষম্যহীন উন্নয়ন, যেখানে গ্রাম ও শহর, ধনী ও গরিব—সবার জন্য সমান সুযোগ থাকবে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”

তিনি বলেন, “ইলিয়াস আলীর সময়ে যে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের ভিত গড়ে উঠেছিল, তা আবারও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো হবে। কোনো এলাকা অবহেলিত থাকবে না, কোনো জনগোষ্ঠী বঞ্চিত হবে না। দল-মত নির্বিশেষে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই এই অঞ্চলে ন্যায়ভিত্তিক, মানবিক ও টেকসই উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিলেটের ওসমানী নগরের গোয়ালা বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্সের সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুর রকিবের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ সভাপতি ময়নুল হক চৌধুরী,  উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সহসভাপতি আবদুল জলিল, মানিক মিয়া চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ,  বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার, বিএনপি নেতা কামরুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা মঈন উদ্দিন, যুব জমিয়ত নেতা হাফিজ মো. মনছুর, যুক্তরাজ্য বিএনপি নেতা হাবিবুর রহমান তারণ, সাজিদ মিয়া, মুদাচ্ছের খান, মামুন আহমদ, জামিল আহমদ, বিএনপি নেতা জমির আহমদ, যুবদল নেতা ফজল আহমদ জনি, ইসলাম উদ্দিন, সুহেল আহমদ, জুবের আহমদ, জুনায়েদ আহমদ প্রমূখ।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির কর্মী সমর্থকসহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইলিয়াস আলীর হাতে শুরু হওয়া উন্নয়নের ধারাবাহিকতা নতুন করে আরও বেগবান করা হবে: রুশদীর লুনা

আপডেট সময় : ০১:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬