সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটে জামায়াত প্রার্থী সেলিমের হুংকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট-৬ আসানের জামায়াতে ইসলামের প্রার্থী ও  ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমি নির্বাচিত হলে আমাকে জিজ্ঞাসা না করে কারো বাড়িতে যেতে পারবে না পুলিশ। যাকে ধরতে যাবে তার অপরাধের প্রমান পত্র ছাড়া গ্রেফতারের অনুমতি পাবে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোলাপগঞ্জের একটি জনসভায় তিনি ভোটারদের এই আশ্বাস দেন। তিনি বলেন, অন্য  কাউকে ভোট দিলে ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ী যেতে পারবেন না। 

সেলিম উদ্দিন বলেন, আমরা সিলেটের মানুষেরা আত্মসম্মানবোধ আছে, কারো বাড়িতে পুলিশ যাওয়া মানে তার চৌদ্দ পুরুষের বংশের কপালে তিলক লাগানোর নামান্তর। অথচ যখন তখন কিছু থানার দালালেরা দারোগা সাহেবদের ব্যবহার করে পুলিশকে পাঠায় ও মামলার নামে বাণিজ্য করে । ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই এই দুই উপজেলায় পুলিশ আমাকে জিজ্ঞাসা না করে কারো বাড়িতে যাইতে পারবে না। তাদেরকে যথেষ্ট প্রামান দিতে হবে, যার বাড়িতে যাচ্ছেন তার বিরুদ্ধে কোন অভিযোগ আছে কিনা। এই প্রমান না দিয়ে কোন দারোগা সাহেব কারো বাড়িতে যাবে না , আমি ফাইনাল কথা বলে দিলাম।
তিনি বলেন আপনারা যদি ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে বাড়িতে যেতে চান তাহলে দাড়িপাল্লায় ভোট দিবেন, তা না হলে টাকা নিয়ে বাড়ি যেতে পারবেন না এমনকি সামনের দিনে মাছের বাজার করে মাছ নিয়েও বাড়ি যেতে পারবেন না।

তিনি আরও বলেন,  আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিতের জন্য , ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাড়ি পাল্লায় ভোট দিতে হবে। সেলিম উদ্দিন বলেন, কি রাজনীতি চলছে , এমন রাজনীতিকে ধিক্কার জানাই। কেউ বাড়ি বানাতে চাইলে চাঁদা দিতে হবে , কোন দোকান তৈরী করছে তুমি রাজনীতির নোংরা কিট তোমাকে চাঁদা দিতে হবে । কেউ পেট্রোল পাম্প দিয়েছে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাবে এই সুযোগ গোলাপগঞ্জ বিয়ানীবাজারে আর পাবেন না।  এমন কোন অন্যায় , কেউ যদি কোন নিরপরাধ কারো উপর হাত তুলে সেটা হবে আমার গায়ে হাত তোলা। এমন অপরাধ দেখলে আমরা জনগনকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।  সবশেষ তিনি বলেন, আমরা কোন অফিসে গিয়ে ঘুষ ছাড়া সার্ভিস নিশ্চিত করবো। 

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামনুল হক। তিনি বলেন, যারা না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছেন, তারা মূলত বাংলাদেশেরই বিপক্ষে। তিনি বলেন, জুলাই বিপ্লবীরা প্রমাণ করে দিয়েছেন যে ঐক্যবদ্ধ হতে কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। মামনুল হক আরও বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ভোটের বিকল্প নেই। ভোট ও গণআন্দোলনের মাধ্যমে জনগণের শক্তি প্রকাশ পায় বলেও তিনি উল্লেখ করেন। জনসভায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দাঁড়িপাল্লা প্রতীকের বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জামায়াত প্রার্থী সেলিমের হুংকার

আপডেট সময় : ০২:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬