সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেট জৈন্তাপুরে র‍্যাবের অভিযানে পাইপগান ও বিস্ফোরক উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুরে র‍্যাব-৯ এর অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, ২০টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ১১টি নন ইলেক্ট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।

সোমবার  ২৬ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১টার দিকে র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের লক্ষীপ্রসাদ এলাকায় নির্মাণাধীন একটি আখড়ার আশপাশে অভিযান পরিচালনা করে।

পরে রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশির একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান, ২০টি ইন্ডিয়ান পাওয়ার জেল এবং ১১টি নন ইলেক্ট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।র‍্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়, যা নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাইপগান, পাওয়ার জেল ও ডেটোনেটর জিডিমূলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,“দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জৈন্তাপুরে র‍্যাবের অভিযানে পাইপগান ও বিস্ফোরক উদ্ধার

আপডেট সময় : ০৩:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬