সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

সিলেটে চোরাইপণ্য পাচারকালে নারীসহ আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জেলা ট্রাফিক পুলিশের চেকপোস্টে পরিচালনাকালে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, বিস্কুট, মেহেদীসহ একটি হাইস মাইক্রোবাস সহ চার জনকে আটক করেছে মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ২৫শে জানুয়ারি জৈন্তাপুর মডেল থানা ফটক সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসী কার্যক্রম পরিচালনা করে জেলা ট্রাফিক পুলিশের টিম। দুপুর দেড়টায় জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দীনার আলী মুন্সির নেতৃত্বে সঙ্গীয় ট্রাফিক পুলিশের টিম জাফলং হতে ছেড়ে আসা সিলেটগামী ধূসর রংয়ের হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-৬৮৮১) থামিয়ে তল্লাশীকালে গাড়ীতে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিকের ব্যাগের উপস্থিতি দেখতে পায়। তাৎক্ষনিক বিষয়টি জৈন্তাপুর মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করেন ট্রাফিক পুলিশ কর্মকর্তারা। পরে সন্দেহ ভাজন গাড়ীটি থানা কম্পাউন্ডে প্রবেশ করে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের উপস্থিতিতে বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ হতে ভারতীয় চোরাই চকলেট সামগ্রী, বিস্কুট ও মেহেদী উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পন্যের সাথে থাকা ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা পন্য পাচার উদ্দেশ্য নিয়ে যাওয়ার কথা স্বীকার করার দুইজন নারী ও দুইজন পুরুষকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌদুয়ার উত্তরপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মোতাহার হোসেন (৪০), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ছোট শালঘর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে রবিউল আউয়াল রুবেল (৪০), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চর পশ্চিম গ্রামের মোঃ সালাম কবিরের স্ত্রী মমতাজ বেগম রত্না (৪৬) এবং ডিএমপি ঢাকার দক্ষিণখান গ্রামের মোবারক হোসেনের স্ত্রী আনিছা রুমা (৩২)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ৪ জনকে আটক পূর্বক বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে চোরাইপণ্য পাচারকালে নারীসহ আটক ৪

আপডেট সময় : ০১:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬