ডাকাতির প্রস্তুতিকালে দুইজন কুখ্যাত আন্তঃজেলা ডাকাত গ্রেফতার
- আপডেট সময় : ১২:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেট জেলা ডিবি ও জকিগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত আন্তঃজেলা ডাকাত সুজন ও মাসুম গ্রেফতার
গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ০১.০৫ ঘটিকায় সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জকিগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে জকিগঞ্জ থানাধীন ৯নং মানিকপুর ইউনিয়নের মনসুরপুর এলাকার একটি হেলিপ্যাডে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন কুখ্যাত আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মতিউর রহমান ওরফে আতাউর রহমান ওরফে সফর ওরফে সুজন (৩৬) এবং মাসুম আহমদ (৩৪)। অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানকালে তাদের সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা ঘটনাস্থল থেকে দৌড়ে হাওরের দিকে পালিয়ে যায়। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত সুজনের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশসহ সিলেট জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। অপরদিকে ডাকাত মাসুমের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাসহ সিলেট জেলার বিভিন্ন থানায় চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

All reactions:
9You and 8 others























