সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

‘নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশ তৈরী করলে সারাদেশে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব হবে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ২০২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়পত্র দাখিল করলেন বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে মনোয়নপত্র দাখিল করেন তিনি।

এসময় উপস্থিত গণমাধ্যমের সাথে মনোনয়ন দাখিল প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষ অত্যন্ত সচেতন, তারা এলাকার উন্নয়নে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শুধু সিলেট ৪ আসন নয়, নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশ তৈরী করলে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটবে সারাদেশে।

তিনি আরো বলেন, তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ।

নির্বাচনী এলাকায় রাস্তাঘাটের বেহাল দশার কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট ৪ আসনে এক ভোট কেন্দ্র থেকে অন্য কেন্দ্রের দুরত্ব অনেক বেশি। যাতে আমার বিশাল নির্বাচনী এলাকার বয়:বৃদ্ধ নারী-পুরুষ সহজে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং নিরাপদে ভোট দিয়ে চলে যেতে পারেন সেই ব্যবস্থা নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব। কারন দুর্গম এলাকায় রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা প্রধান বাধা। সেই বাধা বাস্তবিক বিবেচনায় লাঘব না করলে ভোট গ্রহন অসম্ভব হয়ে দাঁড়াবে।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, গোয়াইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, এডভোকেট নুরুল হক, সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, সিলেট জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক স্টালিন তারিয়ান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশ তৈরী করলে সারাদেশে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব হবে’

আপডেট সময় : ০৩:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫