সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেট গোয়াইনঘাটে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পূরাতন অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে থানা পুলিশ।রোববার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে জাফলং বাজারের একটি ভাঙারি দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মর্টার শেলটি মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, জাফলং বাজারের বাচ্চু মিয়ার ভাঙ্গারি দোকানের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় মর্টার শেলের মতো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত হতে তারা দ্রুত গোয়াইনঘাট থানা পুলিশকে অবহিত করেন। পরে খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করেন।

পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন মর্টারশেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। বর্তমানে একদল পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট গোয়াইনঘাটে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

আপডেট সময় : ১১:৪৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫