সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেট সীমান্তে গুলিবিদ্ধ দুই তরুণের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ভারতে অনুপ্রবেশকারী সিলেটের দুই তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আশিকুর রহমান (১৯) ও একই উপজেলার বরমসিদ্দিরপুরের আজমান আলীর ছেলে ইয়াকুব আলী (৩০)।

এ ঘটনায় পূর্ব তুরুং গ্রামের মৃত আবদুর রব মিয়ার ছেলে মোশাহিদ আলী (২২) আহত হয়েছে।

জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্ত দিয়ে একদল যুবক কাঠ সংগ্রহের জন্য ভারতে অনুপ্রবেশ করে। ভারতের ভেতরে পরিহাট এলাকা থেকে কাঠ সংগ্রহের সময় তারা খাসিয়াদের আক্রমনের শিকার হন। ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে আশিকুর রহমান ও ইয়াকুব আলী মারা যান। সাথের লোকজন আশিকুর রহমানের মরদেহ দেশে নিয়ে আসেন।

আর ইয়াকুবের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি লাশ পুলিশের কাছে হস্তান্তর করে। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সীমান্তের ওপারে অনুপ্রবেশ করে খাসিয়ার গুলিতে দুই যুবক নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে গুলিবিদ্ধ দুই তরুণের

আপডেট সময় : ০৩:৪৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫