সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

ঢাকা মেডিকেল কলেজে চান্স পেলেন, নবীগঞ্জের অদম্য মেধাবী তামিমা চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

এবার ২০২৫-২৬ সেশনের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৩ তম হয়ে দেশসেরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তির চান্স পেয়েছে তামিমা চৌধুরী। ভর্তি পরীক্ষায় তামিমা ৮৯.৫ স্কোর অর্জন করেছেন।

ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল সিলেট সরকারি মহিলা কলেজ। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁওয়ের সে এক অতি সাধারণ পরিবারের সন্তান।

বাবা মোঃ আশিকুর রহমান চৌধুরী কৃষি পণ্যের ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত। উচ্চ মাধ্যমিক পড়া মা হেনা একজন গৃহিনী। তামিমা‘র বড় বোন তাকলিনা চৌধুরী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ৩য় বর্ষের ছাত্রী। ছোটবেলা তামিমা‘র মেডিকেল পড়ার স্বপ্ন এখন বাস্তবে রুপ নিয়েছে। নিজের চেষ্টা, বাবা-মা এবং চাচা জিল্লুর রহমান চৌধুরী ও শিক্ষকদের অনুপ্রেরণায় অদম্য মেধাবী এ শিক্ষার্থী নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। কোনো বাধাই দমিয়ে রাখতে পারেনি প্রত্যন্ত গ্রামাঞ্চলের বেড়ে উঠা শিক্ষার্থীর পথ চলাকে। উল্লেখ্য ঐতিহ্যবাহী পুরান গ্রামের কৃতি সন্তান ছিলেন

এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রিন্সিপাল মরহুম অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল খালেক। তামিমা তাঁর নিকট আত্নীয় । তামিমা বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে এসএসসিতে জিপিএ -৫ এবং বৃন্দাবন সরকারি কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হন। তামিমা জানান , আমার মা-বাবার প্রবল ইচ্ছা ছিল মেডিকেলের ডাক্তার হওয়ার।

আল্লাহর অশেষ রহমত এবং বাবা-মায়ের দোয়ায় এতদূর আসতে পেরেছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা মেডিকেল কলেজে চান্স পেলেন, নবীগঞ্জের অদম্য মেধাবী তামিমা চৌধুরী

আপডেট সময় : ১০:০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫