সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আনসার কমান্ডারের পাশে দাঁড়ালেন মানবিক মহাপরিচালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও গ্রামে গত ৭ ডিসেম্বর রাত আনুমানিক ৯টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ সেলিম আহমেদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সন্মানিত মহাপরিচালক মহৎ মানবিকতার পরিচয় দিয়ে ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করেন।

উক্ত নির্দেশনা মোতাবেক সিলেট রেঞ্জের উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট সুনামগঞ্জকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে জেলা কমান্ড্যান্ট সুনামগঞ্জ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি শীতবস্ত্র—কম্বল ও উইন্টার কোট—বিতরণ করা হয়। পরবর্তীতে রেঞ্জ উপমহাপরিচালক বিষয়টি অতিরিক্ত মহাপরিচালক ও মহাপরিচালক মহোদয়কে অবহিত করলে তাঁরা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

মহাপরিচালক মহোদয় এর নির্দেশনা মোতাবেক ৯ ডিসেম্বর উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান (বিভিএমএস, পিএএমএস) ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। এসময় বাহিনীর পক্ষ থেকে গৃহনির্মাণে সহায়তা হিসেবে ২ বান টিন এবং নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সর্বাত্মক সহায়তার নিশ্চয়তা প্রদান করেন।

এ সময় তিনি বিলেন, সন্মানিত মহাপরিচালক মহোদয় শুধু আমাদের বাহিনীর অভিভাবক নন, তিনি সকল মানুষের জন্য মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই হাজারেরও অধিক মানুষদের পাশে নয় দিন দু বেলা শুধু খাদ্য সামগ্রী বিতরণ করার ব্যবস্থা করেন নি, তিনি তাদের সবার জন্য শীতের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করেছেন এবং শিশুদের জন্য শিশু খাদ্য ( গুড়ো দুধ) বিতরণ করার ব্যবস্থা করেছেন যা মানবিকতা ও মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সর্ব মহলে প্রশংসিত হয়েছে। তিনি আরো বলেন আজ যখন আনসার ও ভিডিপির একজন সহকারী ইউনিয়ন আনসার কমান্ডারের বাড়িঘর পুরে যাওয়ার পাশাপাশি ছেলেকে বিদেশে পাঠানোর পাসপোর্ট,টাকা পয়সাসহ মোট ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় তখন বাহিনীর আন্তরিক ও পরম দরদী অভিভাবক হিসেবে কমান্ডার সেলিম আহমেদের পাশে দাঁড়িয়েছেন। এ সময় তিনি প্রশাসন ও সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়ানোর আহবান জানান।

বিপদের মুহূর্তে বাহিনীর শীর্ষ পর্যায় থেকে এমন মানবিক সহায়তা ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় মোঃ সেলিম আহমেদ বাহিনীর মহাপরিচালক এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “মহাপরিচালকের এই সহানুভূতি আমাদের মানবিক নিরাপত্তার দৃঢ় ভরসা। তাঁর প্রতি আমি গভীর কৃতজ্ঞ।
বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি মহাপরিচালকের অকৃত্রিম ভালোবাসা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আনসার কমান্ডারের পাশে দাঁড়ালেন মানবিক মহাপরিচালক

আপডেট সময় : ০১:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫