সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটে আসামি ধরতে গিয়ে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালালো আসামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরীর সাগর‌দীঘিরপাড় এলাকায় সাইবার মামলায় পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা খুরশেদ আলম আহত হয়েছেন।

সোমবার দিবাগত (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত খুরশেদ আলম সিলেট সিআইডিতে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে রাতেই তার অস্ত্রোপাচার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিআইডি সিলেটের পু‌লিশ সুপার সুজ্ঞান চাকমা। তিনি বলেন, সাইবার মামলার আসা‌মিকে গ্রেফতার করতে গেলে পু‌লিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পা‌লিয়েছে আসামি। আহত পু‌লিশ কর্মকর্তা হাসপাতালে চি‌কিৎসাধীন। হামলাকারীকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব‌্যাহত আছে।

জানা গেছে , সাগর‌দীঘিরপাড় এলাকায় সোমবার রাতে এক‌টি সাইবার মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরতে সাদাপোশাকে অভিযান চালায় সিআইডির একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে আসা‌মি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এসআই খুরশেদ আলম আসা‌মিকে ধরতে ‌যান। তখন আসামি তার বুকে ছু‌রি মেরে পা‌লিয়ে যান। পরে খুরশেদ আলমকে সহকর্মীরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সিলেট কোতোয়া‌লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জা‌কির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সাথে এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। হামলাকারীকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আসামি ধরতে গিয়ে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালালো আসামী

আপডেট সময় : ১১:৪২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫