সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

মৌলভীবাজারসহ সীমান্তে ৩০ বাংলাদেশিকে হত্যা ভারতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

১১ মাসে সীমান্তে ৩০ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মৌলভীবাজারের কুলাউড়ার মুরইছড়া সীমান্তে সুখীরামের ২৫) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটে। নিহত সুখীরামের বাড়ি কর্মধার মুরইছড়া বস্তি এলাকায়।

ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে ৭ দেশের। এর মধ্যে বিএসএফের গুলিতে সর্বোচ্চ হত্যার ঘটনা ঘটে বাংলাদেশ সীমান্তে। ২০১৪ সালে সীমান্তে মারণাস্ত্র ব্যবহার বন্ধে ২ দেশের মধ্যে সমঝোতা হয়। কিন্তু তা নিয়মিত উপেক্ষা করছে ভারত।

আইন ও সালিশ কেন্দ্রের নভেম্বর মাসের তথ্য বলছে, গত ১১ মাসে বিএসএফের গুলিতে ২৮ বাংলাদেশি নিহত হয়েছেন। তবে গত বুধবার (৩ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া ও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দুইজনকে গুলি করে হত্যা করে বিএসএফ। ফলে ওই ২ হত্যাকান্ড প্রতিবেদনে উঠে আসেনি। সবমিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এই ১১ মাসে সীমান্তে হত্যার সংখ্যা ৩০ জনে দাঁড়ালো।

আইন ও সালিশ কেন্দ্র গত ১১ বছরে নিহত হয়েছেন ৩৪৫ জন। আওয়ামী লীগ আমলেও বছরে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সীমান্তে বিএসএফের গুলিতে ২০১৪ সালে ৩২ জন, ২০১৫ সালে ৪৬ জন, ২০১৬ সালে ৩১ জন, ২০১৭ সালে ২ জন, ২০১৮ সালে ১৫ জন, ২০১৯ সালে ৪৩ জন, ২০২০ সালে ৪৯ জন, ২০২১ সালে ১৮ জন, ২০২২ সালে ২৩ জন এবং ২০২৪ সালে ৩০ জন নিহত হয়েছেন।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে, সীমান্তে গুলির জন্য অবৈধ অনুপ্রেবেশকে যুক্তি দেখাচ্ছে ভারত। তবে বাংলাদেশ বলছে, এই অজুহাতে নিরস্ত্র নাগরিক হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করছে ভারত। সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে প্রতিশ্রুতিও ভঙ্গ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজারসহ সীমান্তে ৩০ বাংলাদেশিকে হত্যা ভারতের

আপডেট সময় : ১২:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫