সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকা-দিল্লি পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ মে দিবসের র‌্যালি ও আলোচনায় সিসিক প্রশাসক শ্রমিকদের সকল সমস্যার সমাধান হবে সিলেট চাঁদনীঘাটে প্রকল্প উদ্বোধন করলেন- প্রধানমন্ত্রী সিলেটের বাসিয়া নদী পূণঃখনন, নদীর দুই তীরে লাগানো হবে অর্ধলক্ষ গাছ বিএনপি সরকার কৃষকবান্ধব সরকার, সবসময় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে- প্রধানমন্ত্রী সিলেটের শিশু-কিশোরদের উদ্দেশ্যে বললেন দেশকে একদিন তোমরাই নেতৃত্ব দিবে- প্রধানমন্ত্রী সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই সিলেটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮৪ সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু

হবিগঞ্জ সড়কে ডাকাতির চেষ্টা, রুখে দিল পুলিশ-বিজিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। তবে সেই চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত সংলগ্ন সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কের সুরমা চা-বাগান অংশে একদল ডাকাত গাছ কেটে সড়ক অবরোধ করে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদ পায় হবিগঞ্জ ব্যাটালিয়নের ৫৫ বিজিবি। ব্যাটালিয়ন সদর থেকে দ্রুততম সময় ওয়ারলেস বার্তা সীমান্ত সংলগ্ন তেলিয়াপাড়া বিওপিতে পাঠানো হলে হাবিলদার শামীম আহমেদের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দ্রুত পিকআপযোগে ঘটনাস্থলে পৌঁছে যায়। 

একই সময়ে মাধবপুর থানার আওতাধীন হরষপুর-তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ইন্সপেক্টর খায়রুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা এবং বিজিবি ও পুলিশের দ্রুত তৎপরতায় একটি সম্ভাব্য বড় ধরনের ডাকাতি প্রতিহত করা সম্ভব হয়। পরে বিজিবি ও পুলিশ স্থানীয়দের সহায়তায় সড়কে গাছের কাটা অংশ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।  

এসব তথ্য নিশ্চিত করে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সংলগ্ন প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি এ ধরনের টহল কার্যক্রম আরও জোরদার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ সড়কে ডাকাতির চেষ্টা, রুখে দিল পুলিশ-বিজিবি

আপডেট সময় : ০২:১৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫