সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত হবিগঞ্জ জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ, ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য- জি কে গউছ বিশ্ব এতিম দিবস আজ ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত,, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী চালিবন্দর মহাশ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন, জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলা ১০ নভেম্বর শুরু

সিলেটে চলছে ‘ঝটিকা’ অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে সিলেট মহানগর পুলিশ- এসএমপি হতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এখন বিশেষ অভিযানের বদলে চলছে ‘ঝটিকা’ অভিযান।

বুধবার (১ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী- পিপিএম গণমাধ্যমকে এ কথা বলেন।

পুলিশের জরুরী সেবা সহজে পাওয়ার জন্য নতুন প্রযুক্তি.GenieA অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে।

তিনি বলেন, তবে এখন আর আগের মতো সময় নির্ধারণ করে আমরা অভিযান চালাচ্ছিনা। এখন যেটা চলছে সেটা হচ্ছে, ঝটিকা অভিযান। গত তিনদিন টানা নগরীর বিভিন্ন পয়েন্টে সন্ধ্যার পর ঝটিকা অভিযান চালানো হয়েছে।

তবে এসময় অভিযানে আটক যানবাহনের পরিসংখ্যান দেননি।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, লোকজন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন, ট্রাকে করে ব্যাটারিচালিত রিকশা নগর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী আমরা এ অভিযান শুরু করেছি এবং তা চলবে। কিছু মানুষের অসুবিধা হলেও বৃহত্তর জনগোষ্ঠীর সুবিধার জন্য আমরা কাজ করছি। এতই যতই বাধা আসুক, ইনশাল্লাহ আমরা আমাদের কাজ চালিয়ে যাবো।

উল্লেখ্য, সিলেট মহানগরীতে অবৈধ যানবাহন চলাচল বন্ধে গত ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত  বিশেষ অভিযান চালায় মহানগর পুলিশ। এ অভিযানে তিনদিনে ২৮১টি অবৈধ যানবাহন আটক ও ৮০টি মামলা দায়ের করা হয়। এরপর থেকে অভিযান পরিচালনা করতে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে চলছে ‘ঝটিকা’ অভিযান

আপডেট সময় : ০৮:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫