সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার পণ্যসহ আঠক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবির) চোরাচালান বিরোধী অভিযানে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একজনকে আটক করা হয়েছে। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকা  ও দুইটি ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ সেপ্টেম্বর) সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার ও শনিবার সিলেটের সীমান্তবর্তী এলাকা সোনারহাট, উৎমা, শ্রীপুর, সংগ্রাম, বিছনাকান্দি, বাংলাবাজার, সোনালীচেলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় জিরা, ফুচকা, কিটক্যাট চকলেট, চিনি, মদ, অবৈধ বিয়ার ও মদ পরিবহনের দায়ে একজন আসামী এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা আটক করে। 

ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমান ভারতীয় জিরা, ফুচকা, অরিও বিস্কুটসহ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ২ টি ট্রাক আটক করে। পরিচালিত অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ০১ কোটি ৪৩ লাখ টাকা। 

৪৮ বিজিবি’র অধিনায়ক জানান, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত আসামীকে ভারতীয় মাদকদ্রব্যসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য মালামালের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার পণ্যসহ আঠক ১

আপডেট সময় : ০১:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫