সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

লালদিঘীরপার হকার্স মার্কেট পরিদর্শন, হকারদের পূণর্বাসন এগিয়ে নেওয়ার উদ্যোগ- জেলা প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের লালদিঘীরপার হকর্স মার্কেট প্রস্তুতির কাজ চলছে। এখানে হকারদের পূণর্বাসন করার পুরানো প্রকল্পটি আবারও এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।

সম্প্রতি কিনব্রিজের উপর থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছে। আর ফুটপাত ও রাজপথ থেকে তাদের উচ্ছেদ ও পূণর্বাসনের জন্য প্রস্তুত করা হচ্ছে লালদিঘীরপার অস্থায়ী হকার্স মার্কেট। কাজ শুরু হয়েছে সপ্তাহখানেক আগে।

এই মাঠ সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলে নগরীতে হকার উচ্ছেদে চলবে সাঁড়াশি অভিযান। অন্তত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম তাই জানিয়েছেন। মাঠটি প্রস্তুত হয়ে গেলে নগরীর কোনো ফুটপাত বা রাজপথে কোনো হকার বসতে পারবেন না। এ ব্যপারে তাদের সতর্কও করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে আবারও জেলা প্রশাসক সারোয়ার আলম লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ পরিদর্শন করেছেন। এসময় তিনি গণমাধ্যমকে বলেছেন, প্রস্তুতির কাজ চলছে। হয়ত আরও ১০/১২ দিন সময় লাগতে পারে।

তিনি আবারও নগরীর সব হকার ও ছোটো ব্যবসায়ীকে সতর্ক করে দিয়েছেন। বলেছেন, হকার্স মার্কেট উন্নয়নের কাজ যেটুকু সম্পন্ন হয়েছে, তাতে অনেক হকারের স্থান সংকুলান হবে। তারা এখানে এসে বসতে পারেন। তিনি বলেন, কাজ সম্পূর্ণ শেষ হলে আমরা কিন্তু সাঁড়াশি অভিযান শুরু করবো। কোনো হকার রাজপথ বা ফুটপাতে থাকতে পারবেনা।

এসময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার এবং জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালদিঘীরপার হকার্স মার্কেট পরিদর্শন, হকারদের পূণর্বাসন এগিয়ে নেওয়ার উদ্যোগ- জেলা প্রশাসক

আপডেট সময় : ১২:২৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫