সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

ওসমানীর মর্চুয়ারির সামনে ছিনতাইকালে গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের লাশ রাখার হিমঘরের সামনে ছিনতাইকালে দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে ধারালো ছোরাসহ ওই দুইজনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার বরুড়া থানার দৌঘই গ্রামের কাজল মিয়ার ছেলে হৃদয় আহমদ (২৬) ও হবিগঞ্জ জেলার বাহুবল থানার ভবানীপুর গ্রামের আশিকুর রহমানের ছেলে আনিছুর রহমান (২৫)। তারা দুজনই সিলেট নগরীতে অস্থায়ীভাবে বসবাস করতো। 

পুলিশের মিডিয়া অফিসার জানান, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পেছনে মর্চুয়ারির (লাশ রাখার হিমঘর) সামনে ছোরা ধরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। 

মিডিয়া অফিসার জানান, আটক দুইজন চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসমানীর মর্চুয়ারির সামনে ছিনতাইকালে গ্রেফতার ২

আপডেট সময় : ০৯:৪০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫