সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সিলেটে অবৈধ বালু উত্তোলনে- কারাগারে১৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে উপজেলার হাজিপুর ও প্রতাপপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৪ জন শ্রমিককে আটক করে। এরমধ্যে ১২ জনকে তিনমাস করে এবং ২ জনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

বুধবার তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে গোয়াইনঘাট থানাপুলিশ সুত্রে জানাগেছে। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ইজারা বহির্ভূত বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ পেয়ে হাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের খবর পেয়ে মূল হোতারা পালিয়ে গেলেও বালু উত্তোলন ও পরিবহনের সময় ১৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং বালু উত্তোলনের সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে অবৈধ বালু উত্তোলনে- কারাগারে১৪

আপডেট সময় : ১১:০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫