সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ কমানোর প্রস্তাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণকারী এবং সংবাদমাধ্যম কর্মীদের জন্য ভিসার মেয়াদ সীমিত করতে চাচ্ছে ট্রাম্প প্রশাসন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় বুধবার এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়। 

নতুন প্রস্তাবে শিক্ষার্থী ও সাংস্কৃতিক ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর করার কথা বলা হয়েছে। আর সংবাদমাধ্যম কর্মীদের ক্ষেত্রে চাকরি থাকা সাপেক্ষে ভিসার মেয়াদ বহু বছর পর্যন্ত বৈধ হলেও নতুন প্রস্তাবে সেটা চীনা নাগরিকদের জন্য ৯০ দিন এবং অন্যান্য দেশের জন্য ২৪০ দিন করার প্রস্তাব আনা হয়েছে।

অবশ্য, ভিসাধারীরা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ ক্যাটাগরি, সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে আগতদের কাজে সুযোগের জন্য জে ক্যাটাগরি এবং সংবাদমাধ্যম কর্মীদের আই ক্যাটাগরি ভিসা প্রদান করে থাকে। বর্তমান বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট প্রোগ্রামের সময়সীমা বা চাকরির চুক্তি অনুযায়ী এসব ভিসার মেয়াদ নির্ধারিত হয়, যার বিধি অনেকটা নমনীয় হয়ে থাকে।

নতুন প্রস্তাবের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নির্দিষ্ট দেশের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের বৈষম্যমূলক প্রস্তাবের তারা তীব্র নিন্দা জানায়।

তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভিসাধারীদের আরও ভালোভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

চলতি বছর জানুয়ারিতে হোয়াইট হাউসের মসনদে বসার পর থেকেই কঠোর হাতে অবৈধ অভিবাসী বিতাড়নে নেমেছেন ট্রাম্প। তার সর্বশেষ প্রস্তাব গৃহীত হলে সংশ্লিষ্ট ভিসাধারীরা নমনীয় বৈধ মর্যাদা (লিগ্যাল স্ট্যাটাস) ধরে রাখার সুযোগ হারাতে পারেন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানে জন্য সেক্ষেত্রে তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করতে হবে।

মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, বিগত ২০২৩-২৪ অর্থবছরে (১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর) এফ ক্যাটাগরিতে ১৬ লাখ, জে ক্যাটাগরিতে তিন লাখ ৫৫ হাজার এবং আই ক্যাটাগরিতে ১৩ হাজার ভিসা ইস্যু করা হয়েছে।

প্রস্তাবিত নীতি নিয়ে আগামী ৩০ দিন জনমত গ্রহণ করা হবে। ২০২০ সালে প্রথম মেয়াদের শেষ দিকেও প্রায় একই প্রস্তাব তুলেছিলেন ট্রাম্প। তখন আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী অলাভজনক সংস্থা নাফসা এর বিরোধিতা করেছিল এবং ট্রাম্প প্রশাসনকে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল। ২০২১ সালে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন প্রস্তাবটি বাতিল করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ কমানোর প্রস্তাব

আপডেট সময় : ০১:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫