সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত হবিগঞ্জ জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ, ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য- জি কে গউছ বিশ্ব এতিম দিবস আজ ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত,, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী চালিবন্দর মহাশ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন, জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলা ১০ নভেম্বর শুরু

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

বুধবার (২৭ আগস্ট) ভোরে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজার এলাকায় ১৯ বিজিবির একটি আভিযানিক টহল দল মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি ভারতীয় জিরা আটক করে।

জব্দকৃত পণ্যের সিজারমূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জকিগঞ্জ উপজেলার মইয়াখালী সীমান্ত পয়েন্ট এলাকায় একই ব্যাটালিয়নের অপর একটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮০ কেজি ভারতীয় সুপারি আটক করে। এর সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার টাকা।

অভিযানে সর্বমোট ১ লাখ ৬৯ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ০৯:৪৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫