সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

সিলেটে পাথর লুটের ঘটনায় ২২ পুলিশের বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে পুলিশের ২২ সদস্যকে বদলি করা হয়েছে। এর মধ্যে পাথর লুটকাণ্ডকে ঘিরে আলোচিত কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানার ১১ জন পুলিশ সদস্যও রয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) জেলায় কর্মরত এসব সদস্যকে বদলির নির্দেশ দেওয়া হয়। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, এটি নিয়মিত বদলিরই একটি অংশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বদলি হওয়া সদস্যদের মধ্যে রয়েছেন ১৩ জন উপপরিদর্শক (এসআই), ৭ জন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ২ জন কনস্টেবল। কোম্পানীগঞ্জ থানার তিনজন এসআই ও একজন এএসআই এবং গোয়াইনঘাট থানার চারজন এসআই ও তিনজন এএসআইকে অন্যত্র পাঠানো হয়েছে। একই সঙ্গে জেলার অন্যান্য থানার নয়জনকে এই দুই থানায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ১৩ আগস্ট কোম্পানীগঞ্জের সাদাপাথরে অভিযান চালায়। সেখানে জমা দেওয়া প্রাথমিক প্রতিবেদনে অবৈধ পাথর উত্তোলন ও লুটপাটের সঙ্গে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সংশ্লিষ্টতার উল্লেখ করা হয়। প্রতিবেদনে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানার কিছু সদস্যকেও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।

জেলা পুলিশের একটি সূত্র বলছে, সাম্প্রতিক সমালোচনার প্রেক্ষাপটে আলোচিত দুটি থানার সদস্যদেরও এ রদবদলের আওতায় আনা হয়েছে। তবে এটিকে নিয়মিত বদলির অংশ হিসেবেই দেখা হচ্ছে। জানা গেছে, আরও কিছু পুলিশ কর্মকর্তাকে বদলি করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পাথর লুটের ঘটনায় ২২ পুলিশের বদলি

আপডেট সময় : ০৯:৪৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫