সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র সিলেটে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে হাম রোগ শনাক্ত সিলেট ডিসি সারওয়ারের ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ সমাপ্তি সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

গাজায় ইসরাইলি আগ্রাসনে একদিনে নিহত ৬৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে অন্তত ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  তাদের মধ্যে মানবিক সহায়তা নিতে আসা ২২ জনও ছিলেন।  এছাড়া একইদিনে উপত্যকাটিতে অনাহারে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। 

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে রোববার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজাজুড়ে ইসরাইলি হামলায় একদিনে আরও ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইসঙ্গে ইসরাইলি সেনারা গাজা সিটির ভেতরে আরও গভীরে প্রবেশ করছে। শহরটি দখল ও প্রায় এক মিলিয়ন মানুষকে জোরপূর্বক উৎখাত করার প্রচেষ্টার অংশ হিসেবে সেখানে অভিযান চালাচ্ছে তারা।

শনিবার আল জাজিরা অ্যারাবিক যে ফুটেজ পেয়েছে তাতে দেখা যায়, ইসরাইলি ট্যাংক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে। এটি সামরিক স্থল অভিযানের আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সাবরা এলাকার কাছেই অবরুদ্ধ জায়তুন পাড়া। এই এলাকাটিকেই গত এক সপ্তাহ ধরে ইসরাইলি বাহিনী বারবার হামলার লক্ষ্যবস্তু করছে। গাজার আল-আহলি হাসপাতালের এক সূত্র আল জাজিরাকে জানিয়েছেন, সাবরায় সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় এক শিশু নিহত হয়েছে।

এর আগে শনিবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে আসদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া তাবুতে গোলাবর্ষণ করে ইসরাইল। এতে ছয় শিশুসহ অন্তত ১৬ জন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

অন্যদিকে, মানবিক সহায়তা নিতে গিয়ে অন্তত ২২ জন ফিলিস্তিনি প্রাণ হারান। এর মধ্যে খান ইউনিসের দক্ষিণ-পূর্বে একটি বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি সেনাদের গুলিতে একজন নিহত হন।  এছাড়া ইসরাইল নিয়ন্ত্রিত নেটজারিম করিডরের কাছে সাহায্য নিতে গিয়ে আরেকজন বেসামরিক নাগরিক গুলিতে মারা যান।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও আটজন — এর মধ্যে দুই শিশু — অপুষ্টির কারণে মারা গেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, মৃতদের মধ্যে ১১৪ জন শিশু। 

তিনি আরও বলেন, ‘ক্ষুধা নিঃশব্দে বেসামরিক মানুষের দেহকে ক্ষতবিক্ষত করছে, শিশুদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে, আর প্রতিদিন তাবু ও হাসপাতালগুলোকে ট্র্যাজেডির দৃশ্যে পরিণত করছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় ইসরাইলি আগ্রাসনে একদিনে নিহত ৬৩

আপডেট সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫