সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

হবিগঞ্জ সদর থানায় ১৫ বছর পর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার রাত ৮টায় সদর মডেল থানায় অনুষ্ঠিত হাউজ ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন সদর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন।

সভায় উপস্থিত জনতা শহরে চুরি, ছিনতাই ও জুয়াড়ি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার জনতার উদ্দেশ্যে বলেন, তিনি যোগদানের পর থেকেই মাদক ও জুয়াসহ অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ইতোমধ্যে অনেক মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। বর্তমানেও অভিযান চলছে। পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব না জানিয়ে পুলিশ সুপার বলেন, জনগণ পাশে থাকলে সকল অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি পুলিশকে অপরাধ নির্মূলে নানা নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ওসি তদন্ত সফিকুর রহমান, অপারেশন জাহাঙ্গীর আলম, কোর্ট স্টেশন ও চৌধুরী বাজার ফাঁড়ির ইনচার্জ, সদর থানার সকল কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবীসহ সর্বস্তরের জনগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ সদর থানায় ১৫ বছর পর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫