সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবি ৪ জনকে আটক করেছে।

সোমবার (১৮ আগস্ট)  সকালে মাধবপুর উপজেলার মালঞ্চপুর নামক স্থানে ১৯৯৬/৮-এস সীমান্ত পিলারের পাঁচশ গজ  অভ্যন্তরের বাংলাদেশ ভূখন্ড থেকে তাদের আটক করে ২৫ বিজিবি’র (সরাইল ব্যাটালিয়ন) ধর্মঘর বিওপির টহল দল।

আটককৃতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের আব্দুল হকের মেয়ে বিবি জহুরা (৩৯), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়াইলিয়া গ্রামের মিহেনুল্লা বেপারীর মেয়ে মিনারা বেগম০( ২৬), নেত্রকোনা জেলার মদন উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের শিকুল ইসলামের মেয়ে ঝর্ণা আক্তার (১৯) ও কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার রসুলপুর গ্রামের শরীফ মিয়ার মেয়ে ফারজানা আক্তার শৈলী (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিজিবিকে জানিয়েছেন ভারতের কলকাতায় গৃহকর্মীর কাজ করতে তারা ভারতে যাচ্ছিলেন। মানবপাচারকারী দলের সদস্য মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে কামাল মিয়া,নিজনগর তোফাবাড়ির ওমর আলীর ছেলে লিটন মিয়ার মাধ্যমে জনপ্রতি ১২ হাজার টাকা করে দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

আটককৃত এবং পাচারকারীদের বিরুদ্ধে মাধবপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি সূত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ৪

আপডেট সময় : ১২:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫