সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ মধ্যনগরে ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে মধ্যনগর ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ ব্লেজারের কাপড় জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ২৮ ব্যাটালিয়ন (বিজিবি)। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বিজিবি।
সোমবার (১১ আগস্ট) সুনামগঞ্জ মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় ভারতীয় অবৈধ ব্লেজারের কাপড় জব্দ করে বাঙালভিটা বিওপি। সীমান্ত পিলার ১১৯০/১৩—এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দাপাড়ায় ২১০০ মিটার ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘আটককৃত ভারতীয় ব্লেজারের কাপড় সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
























