সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

শ্রীমঙ্গল থেকে লজ্জাবতী বানর উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নোয়াগাঁও এলাকার একটি খামারবাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় হঠাৎ একটি লজ্জাবতী বানর দেখা দিলে তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা প্রাণীটিকে চিনতে না পেরে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গোড়। তাঁরা জানান, এটি একটি লজ্জাবতী বানর, যা বাংলাদেশে সংকটাপন্ন ও বিরল প্রজাতি হিসেবে পরিচিত।

স্বপন দেব বলেন, ‘খাদ্যের অভাব, বন ধ্বংস ও আবাসস্থলের সংকটের কারণে প্রাণীগুলো লোকালয়ে চলে আসছে, যা বন্য প্রাণীদের জন্য হুমকিস্বরূপ। আমরা প্রাণীটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেছি। বন বিভাগ প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর উপযুক্ত পরিবেশে প্রাণীটিকে অবমুক্ত করার ব্যবস্থা করবে।

লজ্জাবতী বানর দেশের অতি বিপন্ন প্রাণীর তালিকায় আছে জানিয়ে স্বপন দেব আরও বলেন, লজ্জাবতী বানর নিশাচর ও ধীরগতির প্রাণী। এটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বনভূমি উজাড় ও পরিবেশ বিপর্যয়ের কারণে এটি বিলুপ্তির মুখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীমঙ্গল থেকে লজ্জাবতী বানর উদ্ধার

আপডেট সময় : ০১:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫